রাগ খাম্বাজ হিন্দুস্থানি শাস্ত্রীয় সংগীতের একটি অত্যন্ত জনপ্রিয় ও বহুল ব্যবহৃত রাগ, যা খাম্বাজ ঠাটের অন্তর্গত। এই রাগটি বিশেষ করে উপশাস্ত্রীয় সংগীত—যেমন ঠুমরি, দাদরা, গজল ইত্যাদিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর স্বরচরিত্রে লালিত্য, চঞ্চলতা এবং রসাত্মক আবহ লক্ষ করা যায়, যা এটিকে রাত্রিকালীন পরিবেশনার জন্য বিশেষভাবে উপযোগী করে তোলে।
রাগটির জাতি ঔড়ব–সম্পূর্ণ। অর্থাৎ আরোহীতে পাঁচটি স্বর এবং অবরোহীতে সাতটি স্বরের ব্যবহার দেখা যায়। আরোহীতে ‘রে’ বর্জিত থাকে, যা এর স্বরচালনায় একটি বিশেষ বৈশিষ্ট্য তৈরি করে। এই রাগে উভয় নিষাদ (শুদ্ধ ও কোমল) ব্যবহৃত হয়—আরোহীতে শুদ্ধ নিষাদ এবং অবরোহীতে কোমল নিষাদ প্রয়োগ করা হয়, যা খাম্বাজের অন্যতম পরিচায়ক লক্ষণ।
রাগ খাম্বাজ : সংক্ষিপ্ত পরিচয়
ঠাঁট খাম্বাজ
ব্যবহারিক স্বর- ইহাতে উভয় না, না ও বাকী সব স্বর
জাতি- বাড়ব-সম্পূর্ণ
শুদ্ধ ব্যবহার হয়। আরোহীতে শুদ্ধ ‘না’ ও
বাদীস্বর- গান্ধার (গা)
সমবাদীস্বর নিষাদ (না)
অবরোহীতে কোমল’ণা’, আরোহীতে ‘রা’ বর্জিত ।
সময়- রাত্রি দ্বিতীয় প্রহর
অঙ্গ- পূর্বাঙ্গের রাগ
আরোহী- সা, গা, মা, পা, ধা, না সাঁ ।
প্রকৃতি- চঞ্চল
অবরোহী- সা, পা, ধা, পা, মা, গা,
পকড় গাধা, মা পা ধা মা গা ।
রা, সা
ন্যাস স্বর সা গা পা ধা ও না
আলাপ ও স্বরবিস্তারঃ
১। না, সা, গা, মগা, পা, মগা, গমগা, মপা, ধপা, মগা, ধা, গমা, গরসা।
২। গা, মণা, ধা, মপধনগা, সগমপা, গমগধা, মগা, গধা, মপমগা, মগরসা।
৩। গা গা, নগা রসা, পা মা গা মা গা রাসা, গা মা পা ধা মপা ধনা, দণধপা, নধপমা ধা, মগা, ধণা, পধনর্সা ণপমা গা রা সা ।
৪। মগা মপা, সগমপা, ধপা, ধণা, ধপা, গমপধনর্সা, গরসা, সণা ধণা, পধা সণা মপধা, মগা, গর্মগরা, সর্ণা ধপা, মগা, রসা।
| রাগ-খাম্বাজ। লক্ষণগীত। তাল ত্রিতাল ॥
স্থায়ীঃ বাজে বীণা সুন সখি খাম্বাজ রাগ, নিষাদ কোমল জান জনক রাগ ।
অন্তরাঃ গান্ধার বাদী বাজে সমবাদী নিষাদ, রজনী দ্বিতীয়ে সোভে সুরত লাগ ।
তানঃ ৮ মাত্রার
১। সা গমা পধা না । পধা পদ্মা গরা সা।
২। গমা পধা নর্সা ণধা । ণণা ধপা মগা রসা।
৩। গগা রসা সা গমা । গণা ধপা মগা রসা।
৪। গমা ধনা সর্গা রসা । গধা পমা গরা সা
তানঃ ১৬ মাত্রার
১। সা গগা সগা মমা । গমা পপা মপা ধধা । পধা গণা ধনা সর্মা । ণধা পদ্মা গরা সা ।
২। মগা মপা গমা পধা । ণধা পৰা পথা না । গরা সরা সণা ধপা । ধণা ধপা মগা রসা।
রাগ সঙ্গীত সাধনা-
রাগ-খাম্বাজ। খেয়াল। তাল ত্রিতাল ||
স্থায়ীঃ নমন করু যৈ সদ্গুরু চরণা, সব দুখ হরণা ভব নিস্তরণা ।
অন্তরাঃ শুদ্ধ ভাব ধর অন্তকরণা, সুর নর কিন্নর বন্দিত চরণা।
তানঃ ৮ মাত্রার
১। সগা মপা গমা পধা । সর্ণা ধপা মগা রসা ।
২। গমা পধা নর্সা গর্রা । সণা ধপা মগা রসা।
৩। পধা পধা পধা নর্সা । ণণা ধপা মগা রসা।
৪। সনা সর্রা সণা ধপা পা ধপা মগা রসা।
৫। সর্গা র্রর্সা নর্সা ণধা । সণা ধপা মগা রসা।
তানঃ ১২ মাত্রার
১। সা গমা পদ্মা গমা। পধা ণধা পধা না । ণধা পমা গরা সা।
২। সগা রসা গপা মগা । মধ্য পদ্মা সর্ণা ধপা । গর্গা বর্সা গগা রসা।
তানঃ ১৬ মাত্রার
১। পপা ধপা সনা রসা। গর্গা রর্সা নর্সা ণধা। মপা ধপা ণণা ধপা। সর্ণা ধপা মগা রসা।
২। সগা মগা মমা পপা । গয়া পদ্মা পপা ধৰা পৰা গধা ননা সর্সা । ণধা পমা গরা সা।
॥ রাগ-খাম্বাজ। তারানা। তাল ত্রিতাল ॥
স্থায়ীঃ তা দের দের নিতা দেরে ওদেরে তা দেরে না এরি তেরে রেরে নানা দিয়া দেরতা দ্ৰেনা না । অন্তরাঃ দিয়া দেরে দেনা তানা তুম রেনা দেরে না দ্রিগী দ্রিমী তদারেতা নানা দেনা দেনা না ।